Homeসর্বশেষ‘গুলশানের চামেলি’ ছাড়ছেন না মধুমিতা, ১ ডিসেম্বর শুরু শুটিং

‘গুলশানের চামেলি’ ছাড়ছেন না মধুমিতা, ১ ডিসেম্বর শুরু শুটিং

Published on

spot_img

ঢালিউডের সিনেমা ‘গুলশানের চামেলি’ থেকে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার সরে দাঁড়িয়েছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সম্প্রতি। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সিনেমাটির পরিচালক মোহাম্মাদ ইকবাল। তিনি জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকেই মধুমিতাকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে।

গত আগস্টে ঢাকায় সিনেমাটির মহরতে উপস্থিত ছিলেন মধুমিতা। প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় যুক্ত হতে পেরে উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন তিনি। তবে কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা চলছিল, সিনেমাটি থেকে নাকি সরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।

বিষয়টি নিয়ে পরিচালক মোহাম্মাদ ইকবাল জানিয়েছেন, মধুমিতাকে নিয়েই নির্ধারিত সময়ে শুটিং শুরু করবেন তাঁরা। তাঁর ভাষ্য, ‘এসব কথা কে বলেছে, আমি জানি না। ডিসেম্বর থেকে আমাদের শুটিং শুরু হবে। ১ ডিসেম্বর এফডিসির ফ্লোরে মধুমিতাকে নিয়েই ক্যামেরা ওপেন করব।’

নায়িকার সিনেমা ছেড়ে যাওয়ার গুঞ্জন নিয়ে খুব একটা চিন্তিত নন পরিচালক। বরং এমন আলোচনা সিনেমাটির প্রচারে ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। ইকবালের ভাষায়, ‘এই যে কথাগুলো ছড়িয়েছে, এতে আমারই ভালো হয়েছে। পাবলিসিটি পেয়েছে।’

অন্যদিকে, মধুমিতা সরকারও একটি সংবাদমাধ্যমের কাছে এ গুঞ্জন উড়িয়ে নিজের অবস্থান জানিয়েছেন। তাঁর ধারণা, একটি চক্র পরিকল্পিতভাবে সিনেমা থেকে তাঁর সরে দাঁড়ানোর খবর ছড়াচ্ছে।

পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পান। বাংলাদেশেও নাটকে অভিনয় করেছেন তিনি। ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন। এবার প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

প্রায় পাঁচ বছর আগে ‘গুলশানের চামেলি’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন পরিচালক মোহাম্মাদ ইকবাল। তবে নানা কারণে এত দিন শুটিং শুরু করা সম্ভব হয়নি। অবশেষে আগামী ১ ডিসেম্বর থেকে সিনেমাটির ক্যামেরা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন পরিচালক।

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিতব্য সিনেমাটিতে মধুমিতা ছাড়াও অভিনয়ের কথা রয়েছে রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগরের।



স্বাধীন/সা.এ.

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...