Homeসর্বশেষবরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক

বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক

Published on

spot_img

বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে ১১ সাংবাদিককে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সভায় উপস্থিত সদস্যদের তিন-চতুর্থাংশের ‘হ্যাঁ’ সূচক ভোটের মাধ্যমে নতুন সদস্যদের চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। নতুন সদস্যপদ পাওয়া সাংবাদিকরা হলেন মানবকন্ঠের মোঃ ফিরোজ আলম (ফাহিম ফিরোজ), চ্যানেল ওয়ানের আরিফ হোসাইন, জাগো নিউজের শাওন খান, মোহনা টিভির মোঃ শামীম হোসেন শেখ, দি বাংলাদেশ টুডের মোঃ জিহাদ রানা , ভোরের কাগজের মোঃ কামরুজ্জামান (এম.কে রানা), যায়যায়দিনের আরিফুর রহমান খান, স্টার নিউজের মেহেদী হাসান, চ্যানেল আইয়ের সাঈদ পান্থ, দৈনিক বিপ্লবী বাংলাদেশের নুরুল হাসান স্বাক্ষর ও আমাদের সময়ের মোঃ আল মামুন। (তালিকাটি জ্যেষ্ঠতার ক্রমানুসারে সাজানো হয়নি)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবমনোনীত সদস্যদের দ্রুত প্রেসক্লাবের অফিস ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করে সদস্য ফরম সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে।

ফরম পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে তাঁদের নাম আনুষ্ঠানিকভাবে সদস্য তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন যৌথভাবে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



স্বাধীন/সা.এ.

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...