Homeসর্বশেষমিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

Published on

spot_img

রাজধানীর মিরপুর-১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে মিরপুর-১০ নম্বর এলাকায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক মিরপুর-১০ নম্বর মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করতে হবে। পুলিশ বারবার তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানালেও শ্রমিকেরা অবরোধ চালিয়ে যান।

একপর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। জবাবে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় জলকামান থেকে পানি ছোড়ার পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।

পরে শ্রমিকেরা আবার সংগঠিত হয়ে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতির পর দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। এরপর মিরপুর-১০ এলাকায় সংঘর্ষ থামে।

স্বাধীন/সা.এ.

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this