Homeসর্বশেষযুবদলের ব্যানার উড়ে গিয়ে পড়ল আসামে, চিন্তায় ভারত পুলিশ

যুবদলের ব্যানার উড়ে গিয়ে পড়ল আসামে, চিন্তায় ভারত পুলিশ

Published on

spot_img

মৌলভীবাজার জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওড়ানো একঝাঁক বেলুন ও ব্যানার উড়ে গিয়ে পড়েছে ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি ধানখেতে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আসাম পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে আসামের লখিমপুর জেলার নারায়ণপুর থানার অন্তর্গত লেটেকুজান গ্রামের একটি ধানখেতে গরু চরাতে গিয়ে এক বালক প্রথম বেলুনগুলো দেখতে পায়। পরে সেগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে বেলুন ও এর সঙ্গে লাগানো ব্যানারটি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়। এরপর বিষয়টি গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে।

বেলুনের সঙ্গে লাগানো ফ্লেক্স ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র যুবসংগঠন মৌলভীবাজার জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা লেখা ছিল। ব্যানারে বিএনপির নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি ছিল।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে এ ধরনের বেলুন ও ব্যানার ওড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, ওই উদযাপনের কোনো বেলুন সীমান্ত পেরিয়ে ভারতের আসাম রাজ্যে গিয়ে শেষ পর্যন্ত লখিমপুরের ধানখেতে পড়ে।

ঘটনার খবর পেয়ে ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়। বেলুনগুলো কোথা থেকে ওড়ানো হয়েছিল এবং কীভাবে সেগুলো ভারতের আসামে পৌঁছাল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রচারসামগ্রী কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতের আসামে পৌঁছাল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বেলুনগুলোর উৎস ও সেগুলো আসাম পর্যন্ত পৌঁছানোর পথ অনুসন্ধান করছে পুলিশ।

সাজু/নিএ

Latest articles

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

More like this