Homeসর্বশেষমাদকে আসক্ত যুবকদের খেলার মাঠে ফিরিয়ে আনতে চাই: ত্রাণ মন্ত্রী

মাদকে আসক্ত যুবকদের খেলার মাঠে ফিরিয়ে আনতে চাই: ত্রাণ মন্ত্রী

Published on

spot_img

সুস্থ মানুষ, সুস্থ সমাজ ও সুস্থ দেশ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বিপথগামী ও মাদকে আসক্ত যুবসমাজকে পুনরায় খেলাধুলায় ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।

এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আগামী ৫ নভেম্বর খুলনার জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের খেলাধুলা ধ্বংসের মুখে পড়েছিল এবং অনেক খেলার মাঠ দখল করে নেওয়া হয়েছিল। বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে মাঠগুলো দখলমুক্ত করে তরুণদের জন্য উন্মুক্ত করে দিচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক লালমনিরহাটের মতো সারা দেশে নিয়মিত এমন ক্রীড়া আয়োজনের আহ্বান জানান। তিনি জানান, তৃণমূল পর্যায়ে লুকিয়ে থাকা প্রতিভা অন্বেষণ ও বিকাশেই ‘নতুন কুঁড়ি’র এই বিশাল আয়োজন।

লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে নবাবের হাট আদর্শ ক্লাবকে ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা ক্রীড়া চক্র। কানায় কানায় পূর্ণ লালমনিরহাট জেলা স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে খেলাটি অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

বাপ্পি/সা.এ

Latest articles

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

More like this