Homeসর্বশেষ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সেই আবু বকর কারাগারে

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সেই আবু বকর কারাগারে

Published on

spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করার ঘটনায় গ্রেপ্তার আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই ইয়াছিন পাইক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে তিনি জানান, পরবর্তী সময়ে আসামির রিমান্ড চেয়ে আবেদন করা হবে।

এর আগে বুধবার গভীর রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার বাসা থেকে আবু বকর সিদ্দিককে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের এসআই মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। পরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। জনসভা শেষে দুর্গাপূজা উপলক্ষে একটি মন্দির পরিদর্শন করে একই বাসে বিমানবন্দরে ফিরে যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে তাঁর ব্যবহৃত বাসের ছবি দিয়ে পোস্ট করা হয়। সেখানে বাসটি নিয়ে প্রশ্ন তোলা হয়। পোস্টটির মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’

মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই মন্তব্যের সূত্র ধরে আবু বকর সিদ্দিককে শনাক্ত করে। এরপর তাঁকে আটক করে ঢাকায় নেওয়া হয় এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।



কুশল/সাএ

Latest articles

কুয়াকাটা বিচ কার্নিভালের প্রথম দিনেই নজর কেড়েছে লিলি-নিওর 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। উৎসবের প্রথম...

সিজেপির বিক্ষোভ যোগ দেয়ার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর, ভারতে তোলপাড়

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যে এবার প্রতিবাদ কর্মসূচিতে...

কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির

আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে আয়োজিত ১৮তম জাতীয় অ্যাথলেটিক...

উপনির্বাচন সুষ্ঠু হবে কিনা শঙ্কা রয়েছে, মাগুরা মার্কা নির্বাচনের প্রস্তুতি নিয়েছে বিএনপি

“দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ গ্রহণকারি নেতাকর্মীদের প্রতিনিয়ত হুমকি ও বাঁধা প্রদান...

More like this

কুয়াকাটা বিচ কার্নিভালের প্রথম দিনেই নজর কেড়েছে লিলি-নিওর 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। উৎসবের প্রথম...

সিজেপির বিক্ষোভ যোগ দেয়ার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর, ভারতে তোলপাড়

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যে এবার প্রতিবাদ কর্মসূচিতে...

কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির

আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে আয়োজিত ১৮তম জাতীয় অ্যাথলেটিক...