Homeসর্বশেষউখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

Published on

spot_img

কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ ছৈয়দুল বশর ওরফে সিসি বশর নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছৈয়দুল বশর (৩৫) পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার আব্দুস ছবুরের ছেলে। তিনি পালংখালী ইউনিয়ন যুবদলের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দিক থেকে আসা একটি সন্দেহজনক ব্যাটারিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। এ সময় অটোরিকশায় থাকা চালকসহ তিনজন পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে ছৈয়দুল বশরকে আটক করতে সক্ষম হলেও অন্য দুজন পালিয়ে যান। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে রাখা একটি সাদা বস্তা পাওয়া যায়। বস্তাটির ভেতরে পাঁচটি কার্টনে ৫০ হাজার পিস ইয়াবা ছিল। এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করেছে পুলিশ।

পুলিশের নথি থেকে জানা গেছে, ছৈয়দুল বশরের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় আগের পাঁচটি মামলা রয়েছে।

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক অটোরিকশাটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া অন্য দুজনকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগের মামলাগুলোর তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

কুয়াকাটা বিচ কার্নিভালের প্রথম দিনেই নজর কেড়েছে লিলি-নিওর 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। উৎসবের প্রথম...

সিজেপির বিক্ষোভ যোগ দেয়ার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর, ভারতে তোলপাড়

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যে এবার প্রতিবাদ কর্মসূচিতে...

কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির

আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে আয়োজিত ১৮তম জাতীয় অ্যাথলেটিক...

উপনির্বাচন সুষ্ঠু হবে কিনা শঙ্কা রয়েছে, মাগুরা মার্কা নির্বাচনের প্রস্তুতি নিয়েছে বিএনপি

“দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ গ্রহণকারি নেতাকর্মীদের প্রতিনিয়ত হুমকি ও বাঁধা প্রদান...

More like this