Homeসর্বশেষনাটোরের লালপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাটোরের লালপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

Published on

spot_img

নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরের দিকে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার জবের প্রামাণিকের ছেলে মান্টু মিয়া (৫৫) ও তার স্ত্রী নারগিছ খাতুন (৫০)।

লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নারগিছ খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নারগিছ খাতুনের বিরুদ্ধে লালপুর থানায় ২০২১ ও ২০২৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। অন্যদিকে তার স্বামী মান্টু মিয়ার বিরুদ্ধেও ২০২৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে এশিয়ার দিকে এগিয়ে আসছে শক্তিশালী সুপার...

চুপ থাকার ৫ উপকারিতা ও ফজিলত, ইসলামে কী বলা হয়েছে?

মানুষের মুখের কথা যেমন অন্যের মনে আনন্দ জাগাতে পারে, তেমনি অসংযত কথাবার্তা থেকে...

পঞ্চগড়ে মিথ্যা মামলার আতঙ্কে গ্রামবাসী, পুলিশ সুপারের কাছে অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রাজারহাট গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত...

কুমিল্লার বুড়িচংয়ে বৃদ্ধাকে কুপিয়ে জখম: অভিযুক্ত গ্রেপ্তার, এলাকাবাসীর বিক্ষোভ

কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির ওপর দিয়ে ভারতীয় চোরাই পণ্য ও মাদক পাচারে বাধা দেওয়ায়...

More like this