Homeসর্বশেষজামালপুরে ইয়াবাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার

জামালপুরে ইয়াবাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার

Published on

spot_img

জামালপুরের সরিষাবাড়ীতে ইয়াবাসহ রিপন মিয়া নামে এক কৃষকদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামের তেঁতুলতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন মিয়া ভবানীপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে এবং তিনি ইউনিয়ন কৃষক দলের সাবেক সহ-সভাপতি।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. শাহজাহানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। রাত ৯টা ৪০ মিনিটের দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন মিয়া পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রাত ১০টার দিকে জব্দতালিকা প্রস্তুত করে আলামতসহ তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারের সময় পালানোর চেষ্টাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রিপন মিয়া ঠোঁটে আঘাত পেলে তাকে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

অভিনয়ে অনিয়মিত প্রভা, নতুন পরিচয়ে ব্যস্ত অভিনেত্রী

দীর্ঘ ক্যারিয়ারে বহু উত্থান-পতন ও ব্যক্তিগত জীবনের ঝড় পেরিয়ে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন...

শিক্ষকদের জন্য মন্ত্রীর জরুরি বার্তা

শিক্ষকদের জন্য জরুরি বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ...

কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৪ বগি লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুতের ঘটনায় চার সদস্যের...

আজ রাতে আকাশে ঝরতে পারে উল্কাবৃষ্টি, দেখবেন যেভাবে

রাতের আকাশে আজ ঝরতে পারে অসংখ্য উল্কার ঝলকানি। হ্যালির ধূমকেতুর রেখে যাওয়া ধূলিকণা...

More like this