Homeসর্বশেষলোকালয়ে বাঘের পায়ের ছাপ, এলাকায় আতঙ্ক

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, এলাকায় আতঙ্ক

Published on

spot_img

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন ভোলা নদী সংলহ্ন সোনাতলা গ্রামে বাঘ ঢুকে পড়ার খবরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৯ অক্টোবর) পানিরঘাট এলাকার ভোলা নদীর চর ও বসতবাড়ির আশপাশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে বন বিভাগ, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এবং কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা তাৎক্ষণিকভাবে এলাকায় সতর্কতামূলক টহল শুরু করেছেন। বাঘটি বনে ফিরে গেছে নাকি এখনো লোকালয়ে লুকিয়ে আছে, তা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে সংশয় রয়েছে। তবে বন বিভাগের দাবি, বাঘটি ভোরে নদী পার হয়ে লোকালয়ে এলেও পরবর্তীতে আবার বনে ফিরে গেছে। এরপরেও ওই এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ভিটিআরটি সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) ভোরে ভোলার চরের বাসিন্দা মৎস্যজীবী আবদুল লতিফ হাওলাদার নদীর চরে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় ভিটিআরটি সদস্যদের জানান। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে সতর্ক করা হয় এবং বন বিভাগকে বিষয়টি জানানো হয়।

স্থানীয় ভিটিআরটির টিম লিডার মো. জাকারিয়া হোসাইন জানান, প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে নদীর চর ও বসতবাড়ির আশপাশে বাঘের স্পষ্ট পায়ের ছাপ রয়েছে। খবর পাওয়ার পরপরই লোকজনকে সতর্ক করা হয়েছে এবং বনরক্ষীদের সঙ্গে ভিটিআরটি ও সিপিজির সদস্যরা হ্যান্ডমাইকে প্রচার চালিয়ে সাবধানে চলাচলের পরামর্শ দিচ্ছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পায়ের ছাপ পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাঘটি লোকালয়ে এসে আবার বনে ফিরে গেছে। তবে এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং বনরক্ষী, ভিটিআরটি ও সিপিজির সদস্যদের আগামী চার থেকে পাঁচ দিন ওই এলাকায় বিশেষ পাহারা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার করেছে ডিবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ...

কুমিল্লায় সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে শোকজ

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ও যাত্রাপুর...

শেরপুরে ৬ হাজার প্লাস্টিক বোতলের ব্যতিক্রমী পূজামণ্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড়

ব্যবহারের পর যেসব প্লাস্টিকের বোতল ঠাঁই পায় ময়লার স্তূপে, সেসব ফেলে দেওয়া বোতল...

ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করেন? অবহেলায় হতে পারে বড় ক্ষতি

ঘুমের মধ্যে অজান্তেই দাঁত কিড়মিড় করেন অনেকে। কেউ আবার জেগে থাকা অবস্থাতেও দাঁত...

More like this