Homeসর্বশেষ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের

৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের

Published on

spot_img

‘আপনার স্বস্তিতে, আমাদের আনন্দ’ শীর্ষক বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম সুপারশপ ইউনিমার্ট। এর আওতায় ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে প্রতিযোগিতামূলক মূল্যে কেনাকাটার সুযোগ তৈরি করছে প্রতিষ্ঠানটি। পরিচালন ব্যয় কমানো, সরাসরি পণ্য সংগ্রহ এবং নিজেদের মুনাফার অংশে ছাড় দেওয়ার মাধ্যমে গ্রাহকদের জন্য এই সুবিধা নিশ্চিত করছে ইউনিমার্ট।

ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী মাহফুজুর রহমান বলেন, “বর্তমান বাজার পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটায় ব্যয়ের বিষয়টি প্রতিটি পরিবারের কাছেই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, গ্রাহকদের পাশে থাকার অর্থ শুধু মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করা নয়, তাঁদের দৈনন্দিন ব্যয় কিছুটা কমিয়ে আনার চেষ্টাও করা। ‘আপনার স্বস্তিতে, আমাদের আনন্দ’ উদ্যোগের মাধ্যমে আমরা সেই দায়িত্ববোধেরই প্রতিফলন ঘটাতে চাই।”

এ উদ্যোগ বাস্তবায়নে নিজেদের পরিচালন ব্যবস্থাপনায় বেশ কিছু পরিবর্তন এনেছে ইউনিমার্ট। দৈনন্দিন কার্যক্রমে অপ্রয়োজনীয় ব্যয় ও অপচয় কমানোর পাশাপাশি বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে আউটলেটগুলোতে প্রাকৃতিক আলোর ব্যবহার বাড়ানো এবং শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা পরিমিতভাবে পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাশাপাশি, মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি পণ্য সংগ্রহের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ করছে প্রতিষ্ঠানটি। এতে পণ্য সংগ্রহের খরচ কমানোর পাশাপাশি গুণগত মান ও বিশুদ্ধতা নিশ্চিত করার সুযোগও বাড়ছে। পণ্য সংগ্রহ থেকে সংরক্ষণ ও বিক্রয় পর্যন্ত প্রতিটি পর্যায়ে মান বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে শুধু পরিচালন ব্যয় কমানোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না এই উদ্যোগ। গ্রাহকদের আরও সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার লক্ষ্যে নিজেদের মুনাফার অংশেও ছাড় দিচ্ছে ইউনিমার্ট। পরিচালন দক্ষতা বৃদ্ধি, সরাসরি পণ্য সংগ্রহ এবং মুনাফার হার কমানোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে এই মূল্যসুবিধা দেওয়া হচ্ছে।

এই উদ্যোগ বাস্তবায়নে ইউনিমার্টের কর্মীদের পাশাপাশি সহযোগী ব্র্যান্ড ও সরবরাহকারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় পণ্যের মান ও সেবার ধারাবাহিকতা বজায় রেখে গ্রাহকদের জন্য আরও বেশি মূল্যসুবিধা নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

‘আপনার স্বস্তিতে, আমাদের আনন্দ’ উদ্যোগের মধ্য দিয়ে ইউনিমার্ট দৈনন্দিন কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও স্বস্তিদায়ক করে তুলতে চায়। মানসম্মত পণ্য, নির্ভরযোগ্য সেবা এবং গ্রাহকের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিজেদের ব্যবসায়িক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির সুফলও সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি।



সালাউদ্দিন/সাএ

Latest articles

‘বাবা, আপনার মেয়েদের বাঁচাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিয়েন’

‘বাবা, আমি কাউকেই বাঁচাতে পারলাম না। আপনাদের মেয়েদেরও বাঁচাতে পারিনি, আমাকে ক্ষমা করে...

পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট

বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাকে পদত্যাগের নির্দেশ...

সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি

তীব্র বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সৌদি আরবের চারটি অঞ্চলের বিভিন্ন অংশে রেড...

পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার

নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরণপুরে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের...

More like this

‘বাবা, আপনার মেয়েদের বাঁচাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিয়েন’

‘বাবা, আমি কাউকেই বাঁচাতে পারলাম না। আপনাদের মেয়েদেরও বাঁচাতে পারিনি, আমাকে ক্ষমা করে...

পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট

বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাকে পদত্যাগের নির্দেশ...

সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি

তীব্র বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সৌদি আরবের চারটি অঞ্চলের বিভিন্ন অংশে রেড...