Homeসর্বশেষগাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের...

গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে

Published on

spot_img

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চাঁদা দাবি, ট্রাকের চালক ও শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুষার খানসহ দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে অভিযুক্ত করে গাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী মজিবুর রহমান।

অভিযোগে তুষার খান ও তাঁর ভাই ইসতিয়াক খানকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গাছা থানার শরীফপুর এলাকায় নিজের জমিতে ছয়তলা ভবন নির্মাণ করে ২০১৩ সালে লুইটেক্স ম্যানুফ্যাকচারিং নামের একটি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেন মজিবুর রহমান। আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠান দখল করে ব্যবসা করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। সেই আওয়ামী লীগ নেতার ঘনিষ্ট তুষার বিগত সময়ে এই প্রতিষ্ঠানে তার পক্ষে জুট ব্যবসা করেছেন। এরপর বিএনপি সরকার ক্ষমতায় আসলে মালিকপক্ষ (মজিবুর) নিজের ব্যবসা বুঝে নিতে চাইলে দেখা দেয় বিপত্তি।

এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, তুষার দলবল নিয়ে প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করছে এরপর কোম্পানির কর্মকর্তাদের হুমকি দিয়ে আসে বলেও অভিযোগ করেন মজিবুর রহমান।

মজিবুর দাবি করেন, সেচ্ছাসেবক দল নেতা তুষারের সাথে প্রতিষ্ঠানের কখনোই ব্যবসায়ীক চুক্তি ছিল না। মূলত এক আওয়ামী লীগ নেতার লাইনম্যান হিসেবে তুষার প্রতিষ্ঠানে যাতায়াত করত। হাসিনা সরকার পতনের পর তুষার বিএনপি পরিচয় দিয়ে প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার শুরু করে। আমি তাকে ঝামেলা না করতে অনুরোধ করলে প্রতি কেজি জুটের বিপরীতে ৩ টাকা করে চাঁদা দাবি করে। আমি দিতে রাজি না হওয়ায় প্রতিষ্ঠানের মালামাল অবরুদ্ধ করে রেখেছে।

থানায় লিখিত অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা লুইটেক্স ম্যানুফ্যাকচারিংয়ের কর্মকর্তাদের হুমকি দিয়ে আসছে এবং তাঁদের নির্দেশ অমান্য করলে প্রতিষ্ঠানের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

গত ১৫ অক্টোবর ঝুটের মালামাল পরিবহনের জন্য শ্রমিকসহ একটি ট্রাক পাঠালে গাছা থানার মালেকের বাড়ি রোডে সেটির গতিরোধ করে ফিরিয়ে দেওয়া হয়।

এরপর আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে একই প্রতিষ্ঠানে ঝুট আনতে শ্রমিকসহ আবারও একটি ট্রাক পাঠানো হয়। সকাল ১০টার দিকে মালেকের বাড়ি রোডে তুষার খান ও ইসতিয়াক খানসহ অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জন ট্রাকের চালক ও শ্রমিকদের মারধর করে এবং ট্রাকচালকের বুকে অস্ত্র ঠেকিয়ে ট্রাকটি এলাকা থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও বলেন, এ ঘটনার কারণে তাঁর ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে তিনি নিজের ব্যবসা ও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ অবস্থায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে তুষার খান, ইসতিয়াক খান ও সংশ্লিষ্ট থানা স্বেচ্ছাসেবক দলের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



বাপ্পি/সা.এ

Latest articles

যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

যশোরের পল্লীতে গাঁজাসহ উদ্ধারের পর মাদক ব্যবসায়ির মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছেন...

শেরপুের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে শেরপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন

শেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন...

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর প্রধান...

More like this

যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

যশোরের পল্লীতে গাঁজাসহ উদ্ধারের পর মাদক ব্যবসায়ির মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছেন...

শেরপুের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে শেরপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন

শেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন...

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...