Homeসর্বশেষশৈলকুপায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত

শৈলকুপায় ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত

Published on

spot_img

ঝিনাইদহের শৈলকুপায় গাছের সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে মজিবুল ইসলাম বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়ে।

এই নিয়ে শনিবার দুপরে তার ছোট ভাই রবিউল ইসলামের সাথে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে মজিবুলের পরিবারের সাথে রবিউলের পরিবারের সদস্যদের মারামারি শুরু হয়। সেসময় রবিউলের লাঠির আঘাতে মজিবুল ও তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিতে গেলে পথেই মারা যায় মজিবুল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর রবিউল পালিয়ে গেলেও তার স্ত্রী মিলি খাতুনকে আটক করে রাখে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী ঘাতকের স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘাতক রবিউলকে আটকে অভিযান চলছে।

বাপ্পি/সা.এ

Latest articles

সারাদেশের ৭০ লাখ ৪০ হাজার শিক্ষার্থীর জন্য বড় সুখবর

দেশের শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে একগুচ্ছ সুপারিশ করেছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয়...

শেরপুরে দখলমুক্ত জলাধারকে দৃষ্টিনন্দন লেকে রূপ দেওয়ার উদ্যোগ

বগুড়ার শেরপুর পৌরসভার ফরেস্ট অফিস গেটসংলগ্ন জলাধার দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে উপজেলা...

রংপুরের নারী শ্রমিকদের কারখানা পেল বিশ্বের মর্যাদাপূর্ণ স্থাপত্য পুরস্কার

কারখানা বলতেই ধোঁয়া, যন্ত্রপাতি আর কর্মব্যস্ত পরিবেশের যে চেনা ছবি মনে আসে, তা...

গোপালপুরে ভ্যান থেকে পড়ে আহত বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুরে ভ্যান থেকে পড়ে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া এবং উন্নত চিকিৎসার...

More like this