Homeসর্বশেষরাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৫ মামলার আসামী

রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৫ মামলার আসামী

Published on

spot_img

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা পুর্ব পাড়া জামে মসজিদ থেকে বের হওয়া মাত্রই সন্ত্রাসীদের গুলিতে পিয়ারুল সরদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা পুর্ব পাড়া জামে মসজিদের সামনে এ গুলির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা পুর্ব পাড়া জামে মসজিদ থেকে বের হওয়া মাত্রই হেলমেট পরিহিত মোটরসাইকেল যোগে সন্ত্রাসীরা এসে তাকে কাছ থেকে গুলি করে।

এতে গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে দু’টি গুলির খোয়া পড়ে থাকতে দেখা যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মিঠুন বলেন, পিয়ারুল সরদারকে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে।

রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, পিয়ারুলকে সজ্জনকান্দা পুর্বপাড়া মসজিদের সামনে থেকে গুলি করে হত্যা করেছে।

পিয়ারুলের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে। হত্যার কারণ অনুসন্ধান, অপরাধী সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

সাজু/নিএ

Latest articles

শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

‘তথ্যই শক্তি, তথ্যই মুক্তি’-এমন প্রতিপাদ্যে শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক এক অবহিতকরণ...

সর্বোচ্চ পূজামণ্ডপ, বরাদ্দ, ছুটি ও নিরাপত্তায় দুর্গাপূজা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি...

সাপ্তাহিক ছুটি বাতিল, শনিবার খোলা থাকছে সব সরকারি অফিস ও ব্যাংক

শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয়ের জন্য সাপ্তাহিক ছুটির দিন আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) ছুটি...

রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে

ঢাকার পল্লবী থানায় রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে করা মামলায় রিমান্ড...

More like this