Homeসর্বশেষনড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

Published on

spot_img

নড়াইল সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনে দ্রæতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে গোবরা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা রানী বিশ্বাস সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলশেখালী গ্রামের বাসিন্দা। তিনি গণেশ সরকারের স্ত্রী এবং পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মুশুড়িয়া গ্রামের একটি বাড়িতে রং করার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মুক্তা রানী। পরে গোবরা বাজারে পৌঁছে সহকর্মী নির্মল সর্দারের মোটরসাইকেলে করে মুশুড়িয়ার দিকে রওনা হন। পথে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রæতগতির একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন মুক্তা রানী। এ সময় ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির চালক দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আহত মুক্তা রানীকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাপ্পি/সা.এ

Latest articles

বিরোধীরা ‘বাংলাদেশের আদলে’ শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে: রাজনাথ সিং

বাংলাদেশের আদলে ভারতে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে কংগ্রেস ও তাদের রাজনৈতিক মিত্ররা—এমন অভিযোগ...

কুমিল্লায় দুই পুলিশ সদস্যকে হস্তান্তর করল বিএসএফ

কুমিল্লায় সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নেওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির...

মুক্তির প্রথম দিনেই রজনীকান্তের ‘জেলার ২’ এর বাজিমাত

দক্ষিণী সিনেমার মহাতারকা রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে...

নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি

কপ-৩১-এ নতুন প্রতিশ্রুতির চেয়ে বিদ্যমান জলবায়ু প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন...

More like this