Homeসর্বশেষনাটোরে শুভ মহাষষ্ঠীর মধ্য দিয়ে ৪০৩ মণ্ডপে শুরু হলো শারদীয় দুর্গাপূজা

নাটোরে শুভ মহাষষ্ঠীর মধ্য দিয়ে ৪০৩ মণ্ডপে শুরু হলো শারদীয় দুর্গাপূজা

Published on

spot_img

ঢাকের কাঠি, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে নাটোরের মন্দির ও মণ্ডপে মণ্ডপে শুভ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

মহাষষ্ঠীর দিন শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ষষ্ঠী কল্পারম্ভ ও দেবীর ষষ্ঠী বিহিত পূজার মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, বেলতলায় দেবীর ‘অকালবোধন’ আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে দেবী দুর্গাকে পূজার জন্য মণ্ডপে আহ্বান জানানো হয়। এরপর ঘটস্থাপন ও দেবীর প্রতিমায় প্রাণপ্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় মূল উপাসনা।

নাটোরের ৪০৩টি মণ্ডপেই ভক্তদের বরণ ও অঞ্জলি প্রদানের আয়োজন করা হয়েছে। এ বছর জেলাজুড়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য নাটোর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, শারদীয় দুর্গোৎসবের এই দিনগুলোতে দেবী দুর্গার আগমনে ধরায় শান্তি, কল্যাণ ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে এমনটাই সকলের প্রত্যাশা।

বাপ্পি/সা.এ

Latest articles

বিশ্ব খাদ্য দিবস: পৃথিবীতে খাবার আছে, তবু ক্ষুধার্ত কোটি কোটি মানুষ

পৃথিবীতে খাদ্য উৎপাদন হচ্ছে, কৃষকেরা মাঠে ফসল ফলাচ্ছেন, বাজারে সাজানো হচ্ছে নানা রকমের...

কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দীপক সাহা নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার...

মসজিদে ফেসবুক-হোয়াটসঅ্যাপ ব্যবহার কি জায়েজ? যা বলছেন আলেম

মসজিদে বসে মোবাইল ফোন ব্যবহার, ফেসবুক-হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান কিংবা ইউটিউব দেখা—এসব কাজ কি...

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন এবং পূজামণ্ডপসহ জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত...

More like this