Homeসর্বশেষককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

Published on

spot_img

ভারতের দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ বন্ধের আবেদন নাকচ করেছেন দিল্লি হাইকোর্ট। 

আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে এ কর্মসূচি পালনে আদালত কোনো নিষেধাজ্ঞা দেননি। তবে বিক্ষোভ ঘিরে শৃঙ্খলা বজায় রাখতে আইনের আওতায় সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে বলে আদালতকে জানিয়েছে দিল্লি পুলিশ।

নির্বাচনে জালিয়াতির অভিযোগে প্রতিবাদ জানাতে গত ১০ অক্টোবর সিজেপির ডাকা কর্মসূচিতে যোগ দিতে যন্তর মন্তর রোডের দিকে যাওয়ার চেষ্টা করেন শত শত মানুষ। এ সময় পুলিশ তাদের আটক করে বলে অভিযোগ রয়েছে। এর কয়েক দিন পর নতুন করে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে দলটি।

একই ইস্যুতে বিজেপিবিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটও কর্মসূচি পালন করছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুই পক্ষের আন্দোলন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। ইন্ডিয়া জোট থেকে সাধারণত দূরে থাকা আম আদমি পার্টি (আপ) জানিয়েছে, তারা সিজেপির বিক্ষোভে অংশ নেবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জাতীয় পতাকা বহনের আহ্বান জানিয়েছেন অভিজিৎ দীপক।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতিন ওয়াসুদেও সাম্ব্রে ও বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চে বিক্ষোভ বন্ধের আবেদনটির শুনানি হয়। একজন লাইসেন্সধারী পথবিক্রেতা আবেদনটি করেন। তাঁর আশঙ্কা, বিক্ষোভের কারণে ব্যবসায়ী ও বিক্রেতাদের জীবিকা ও অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশকে নির্দেশ দেওয়ার আবেদন জানান তিনি।

আবেদনকারীর আইনজীবী আদালতে বলেন, উৎসবের মৌসুমে কেন্দ্রীয় দিল্লিতে আরও একটি সপ্তাহান্তে ব্যবসা ব্যাহত হলে ব্যবসায়ী ও পথবিক্রেতারা ক্ষতির মুখে পড়বেন। তাঁর দাবি, কনট প্লেসের সেন্ট্রাল পার্কের মতো গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভের আয়োজনের কারণে দোকানপাট বন্ধ হতে শুরু করেছে।

অন্যদিকে, কর্তৃপক্ষের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতকে জানান, সিজেপির কর্মসূচি নিয়ন্ত্রণে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।



বাপ্পি/সা.এ

Latest articles

প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।...

যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত

যশোরের চৌগাছায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন (১৯) ও মিথিলা আক্তার (১৭)...

প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক...

গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষকে...

More like this

প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।...

যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত

যশোরের চৌগাছায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন (১৯) ও মিথিলা আক্তার (১৭)...

প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক...