Homeসর্বশেষ১৪৬ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেফতার

১৪৬ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেফতার

Published on

spot_img

রৌমারীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪৬ বোতল বিদেশি মদসহ মোঃ জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।

গ্রেফতারকৃত জাকির হোসেন রৌমারী উপজেলার চর ইটালুকান্দা গ্রামের মোঃ সবুর আলীর ছেলে।

বৃহঃপতিবার (১৫ অক্টোবর) তারিখ রাত আনুমানিক ২টার সময় মাদকবিরোধী অভিযানে এসআই শাহানুর আলমের নেতৃত্বে রৌমারী থানার পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির শয়নকক্ষ থেকে সাক্ষীদের উপস্থিতিতে ৬১ বোতল Officer’s Choice, ৩৫ বোতল McDowell’s, ১৫ বোতল AC Black এবং ৩৫ বোতল Officer’s Choice Blue ব্র্যান্ডের বিদেশি ম’দ জব্দ করা হয়। জব্দকৃত মদের মোট পরিমাণ ১৪৬ বোতল।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেছেন,মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

আলমডাঙ্গায় শিক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত যুবক আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমদাদুল হক (২৩) নামে এক...

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

ইসরাইলি বাহিনীর হাতে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২ হাজারের বেশি ফিলিস্তিনি...

দুধকুমার নদে বৈদ্যুতিক শকে মাছ শিকার: হুমকির মুখে জীববৈচিত্র্য

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বুক চিরে বয়ে যাওয়া দুধকুমার নদে গভীর রাতে অসাধু মাছ...

সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করণের দাবী...

More like this