“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশন (ভূমি) জাকিয়া সুলতানা রোজি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আবু জুলহাস,উপজেলা সমাজসেবক কর্মকর্তা সানিয়াত সন্ধানি,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোলে জান্নাত সেতু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য-সহকারী শাহরিয়া হাসান শুভ সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য উপস্থিত ছিলেন প্রমুখ
কর্মসূচির অংশ হিসেবে র্যালি প্রদক্ষিণ শেষে দুর্যোগকালীন জরুরি করণীয় ও নিরাপত্তাবিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি ও জানমালের ক্ষয়ক্ষতি কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
সাজু/নিএ


