Homeসর্বশেষকলকাতায় মুসলিমদের পানীয় জল না দেওয়ার অভিযোগ, জাতিসংঘে চিঠি

কলকাতায় মুসলিমদের পানীয় জল না দেওয়ার অভিযোগ, জাতিসংঘে চিঠি

Published on

spot_img

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জ্যোতি নগর কলোনিতে মুসলিম বাসিন্দাদের পানীয় জল সরবরাহ না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠির অনুলিপি প্রকাশ করে সমীরুল ইসলাম জানান, জ্যোতি নগর কলোনির পানীয় জলের সংকটকে কেবল পৌর পরিষেবার সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি বাসিন্দাদের মৌলিক মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত।

চিঠিতে তিনি অভিযোগ করেন, ওই এলাকায় প্রধানত মুসলিম জনগোষ্ঠীর বসবাস এবং তারা ক্ষমতাসীন বিজেপির ভোটব্যাংক না হওয়ায় পানির সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারকে লেখা চিঠিতে সমীরুল ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত নিরাপদ পানীয় জল থেকে মানুষকে বঞ্চিত রাখা সাধারণ পৌর সমস্যা নয়। নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল এবং স্যানিটেশনের সুযোগ পাওয়া স্বীকৃত মৌলিক মানবাধিকারের অংশ। এ ধরনের সংকট জ্যোতি নগর কলোনির বাসিন্দাদের স্বাস্থ্য, মর্যাদা ও উন্নত জীবনযাপনের অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও উল্লেখ করেন, ওই এলাকার বাসিন্দারা কোনো বিশেষ সুবিধা দাবি করছেন না; বরং জীবনধারণের জন্য অপরিহার্য মৌলিক অধিকারটুকু চাইছেন। দীর্ঘস্থায়ী পানীয় জলের সংকট জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেন তিনি। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী এর ফলে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

জ্যোতি নগর কলোনির বাসিন্দাদের জন্য পর্যাপ্ত ও নিয়মিত পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি চেয়েছেন সমীরুল ইসলাম। পাশাপাশি, দীর্ঘদিন ধরে এই সংকট কেন অব্যাহত রয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিষয়টি খতিয়ে দেখতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বাপ্পি/সা.এ

Latest articles

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু মানুষ

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। ঘটনার...

দিল্লিতে আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, হেফাজতে দীপকে ও ধ্রুব রাঠি

ভারতের রাজধানী দিল্লিতে ভোটপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

শরীয়তপুরে পল্লী চিকিৎসকের ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু

​শরীয়তপুরের জাজিরায় পল্লী চিকিৎসকের দেয়া ইনজেকশনে সামিয়া (৪) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ...

সৌরবিদ‌্যুৎ উৎপাদন খাতে ওয়ালটনের নতুন মাইলফলক ও দৃষ্টান্ত স্থাপন

শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস, পরিবেশবান্ধব উৎপাদন...

More like this