Homeসর্বশেষহাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৯

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৯

Published on

spot_img

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩ জনের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮১ জন। ফলে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৯৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৭৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন।

বাপ্পি/সা.এ

Latest articles

ভাঙ্গায় ১৮০০ পিস ইয়াবাসহ বাসের যাত্রী আটক

ফরিদপুরের ভাঙ্গায় একটি গণপরিবহনে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মোঃ সুমন...

শাহজাদপুর প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত

সমৃদ্ধ সাংবাদিকতা, জ্ঞানচর্চা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রত্যয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের লাইব্রেরি ও...

ধেয়ে আসছে হারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানার আগে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’ আরও শক্তিশালী হয়ে ভয়ংকর...

অসংখ্য ডিসেম্বর আসবে, তবু শেখ হাসিনা ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

অসংখ্য ডিসেম্বর এলেও শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন...

More like this