Homeসর্বশেষকুমিল্লায় সিএনজি থেকে ছিটকে পড়ে যুবক নিহত

কুমিল্লায় সিএনজি থেকে ছিটকে পড়ে যুবক নিহত

Published on

spot_img

কুমিল্লায় সিএনজি থেকে ছিটকে পড়ে যুবক নিহত হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে আরমান হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার চরবাকর বাস স্ট্যান্ড সংলগ্ন অটো ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিকস ছিলেন।

জানা গেছে, কোম্পানীগঞ্জগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে কুমিল্লামুখী একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে আরমান ঘটনাস্থলে নিহত হন এবং অটোরিকশাটির চালক আহত হন। দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ থাকায় সড়কের দুই পাশে অসংখ্য গাড়ি আটকে যাওয়ায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে সকাল ১০টায় দেবীদ্বার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন।

পুলিশ ও স্বজনরা জানান, নিহতের নানাবাড়ি দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে। তিনি সিলেট থেকে ট্রেনযোগে কুমিল্লা আসেন। কুমিল্লা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নানাবাড়ি আসার পথে চরবাকর এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন। মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

কুশল/সাএ

Latest articles

সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে তাড়ানো যাবে না

কেবল সন্দেহের ভিত্তিতে কাউকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করার ক্ষমতা রাজ্য সরকারের নেই...

শেরপুরে প্লাস্টিকের দাপটেও টিকে আছে বাঁশ শিল্প

কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিকের দাপট বাড়লেও শেরপুর জেলাজুড়ে এখনও টিকে রয়েছে গ্রামবাংলার...

চাঁদাবাজি ও দখলবাজি মেনে নেবে না জনগণ: মোবারক হোসাইন

চাঁদাবাজি, দখলবাজি, ক্ষমতার দাপট ও সিন্ডিকেটের রাজনীতি এ দেশের মানুষ মেনে নেবে না...

নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

নোয়াখালী সেনবাগে উপজেলায় ধানখেতে ইঁদুর মারার জন্য দেওয়া বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ...

More like this