Homeসর্বশেষবিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

Published on

spot_img

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে বিনামূল্যের চক্ষু ক্যাম্পে ১৪১ জন চক্ষু রোগী চিকিৎসা সেবা পেয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা শহরের গাইটাল শ্রীনগর এলাকায় নারী উদ্যোগ কেন্দ্র (নউক) আঞ্চলিক কার্যালয়ে বেসরকারি সংস্থাটি এই বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্পে ১৪১জন সেবা গ্রহীতাকে বিনামূল্যে প্রাথমিক চক্ষু চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্য থেকে ১৫ জন রোগীকে অরবিস ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া ‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে সিভিল সার্জনের কার্যালয় ও নারী উদ্যোগ কেন্দ্র এর যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে র‌্যালি শেষে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান।

কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. মাহবুবা খন্দকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম।

নারী উদ্যোগ কেন্দ্র (নউক) এর রিজিওনাল কোঅর্ডিনেটর এএফএম আহাদ এর সঞ্চালনায় এতে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের সেবা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন হেড অব আই কেয়ার এ.কে.এম. ফিরোজ আলম সাইফুল্লাহ।

আলোচনা সভায় অন্যদের মধ্যে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের মাধ্যমে বিনামূল্যে অপারেশন কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন নউক প্রোগ্রাম কোর্ডিনেটর লিডিয়া ইয়াসমিন।

এদিকে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, র‌্যালি ও আলোচনা সভা ছাড়াও চক্ষু চিকিৎসায় সচেতনতা বাড়াতে আন্ধেরি হিলফে এর সহযোগিতায় ভ্রাম্যমাণ লোক সংগীত প্রচারণা করা হয়। ভ্রাম্যমাণ লোকসংগীত প্রচারণার গাড়িটি শহরের প্রধান প্রধান সড়ক মোড় ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে। প্রচারণা গাড়ি থেকে শিল্পীরা চক্ষু চিকিৎসায় সচেতনতা বাড়াতে বাউল ও লোকজ গান পরিবেশন করেন।

এসময় নানান শ্রেণিপেশার শ্রমজীবী মানুষের মাঝে সচেতনতা বিষয়ক টি-শার্ট বিতরণ করা হয়।

সালাউদ্দিন/সাএ

Latest articles

নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করেছে নোবিপ্রবি...

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম নগরীর যানজট ও পরিবেশদূষণ কমিয়ে নগরবাসীর জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব...

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা...

তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ

তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুরে ৪৮...

More like this