Homeসর্বশেষচসিক মেয়রের অভিযোগের পর খুলশী থানায় ওসিকে প্রত্যাহার

চসিক মেয়রের অভিযোগের পর খুলশী থানায় ওসিকে প্রত্যাহার

Published on

spot_img

খুলশী থানার ওসি সম্প্রতি একটি হত্যামামলার এক আসামীকে পিটিয়ে জোরপূর্বক জবানবন্দি গ্রহণ করে উদ্দেশ্য মূলক ভাবে দুই ভাইয়ের নাম মামলায় জড়িয়ে দিয়েছে৷ চসিক মেয়র’র এমন গুরুতর অভিযোগ উত্থাপনের কয়েক ঘন্টার মধ্যে সেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে৷ দায়িত্ব নেওয়ার এক মাস ১০ দিনের মাথায় সেই ওসিকে বদলি করা হলো।

আজ একটি অভিযান শেষে গতকালের ঘটনার প্রসঙ্গ ক্রমে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে সুবিধা ভোগ সহ দলীয় নেতাদের হয়রানীর গুরুতর অভিযোগ তোলেন৷ এর কয়েক ঘন্টার মধ্যেই ওসি আবদুর রহিমকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সিটিএসবিতে বদলি করা হয়। একই আদেশে আকবরশাহ ও চকবাজার থানাতেও ওসি পদে রদবদল আনা হয়েছে।

বুধবার বিকালে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক আদেশে এই রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি করা হয়েছে। আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে। আর খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে সিএমপির সিটিএসবিতে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মো. আবদুর রহিম গত ২৭ আগস্ট খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব নেন।

কুশল/সাএ

Latest articles

অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট-১

মহাকাশে ভারতের পুরোনো একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের একমাত্র...

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদ তৈরির কাঁচামাল ও মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার...

পঞ্চগড়ের মীরগড়ে করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের অনুমোদন

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া...

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাসতুরা (৪) নামে এক শিশুর মরদেহ...

More like this