Homeসর্বশেষহালুয়াঘাটে এক বছরের সাজাপ্রাপ্ত নারী আসামী গ্রেফতার

হালুয়াঘাটে এক বছরের সাজাপ্রাপ্ত নারী আসামী গ্রেফতার

Published on

spot_img

ময়মনসিংহের হালুয়াঘাটে সি আর মামলায় আদালতের দেওয়া এক বছরের সাজাপ্রাপ্ত এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর পক্ষে অত্র প্রতিষ্ঠানের ডাইরেক্টর মাসুদ রানা তার বিরুদ্ধে ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট ৫ নং আমলী আদালতে মামলা দায়ের করলে গত ২০ মে তারিখে ময়মনসিংহ যুগ্ম-দায়রা জজ তরিকুল ইসলাম এর আদালত তার বিরুদ্ধে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা ও ১ বছরের কারাদন্ড ঘোষণা করেন । সাজাপ্রাপ্ত নারী পশ্চিম গোবরাকুড়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম। বুধবার সকালে তার নিজ বাড়ী থেকে পুলিশ মনোয়ারাকে গ্রেফতার করে।

গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আব্দুল কাদির জানায়, দীর্ঘ সময় তাকে তাগাদা দিলেও সে টাকা পরিশোধ না করে কালক্ষেপন করে আসছিল । পরে সমিতির বিধি মোতাবেক তার বিরুদ্ধে মামলা দায়েরের সিন্ধান্ত নেয়া হয় । বর্তমান কার্যকরী পরিষদ ঋণ খেলাপী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন অব্যাহত রাখবে ।

হালুয়াঘাট থানার ওসি জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের সাজাপ্রাপ্ত ওই নারীকে অভিযান চালিয়ে আটক করে জেলহজতে প্রেরন করা হয়েছে।

কুশল/সাএ

Latest articles

অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট-১

মহাকাশে ভারতের পুরোনো একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের একমাত্র...

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদ তৈরির কাঁচামাল ও মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার...

পঞ্চগড়ের মীরগড়ে করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের অনুমোদন

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া...

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাসতুরা (৪) নামে এক শিশুর মরদেহ...

More like this