Homeসর্বশেষনিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

Published on

spot_img

যুক্তরাষ্ট্রে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে হাম। চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৯০০টি হামের কেস রেকর্ড করা হয়েছে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিসহ ৪৭টি অঙ্গরাজ্যে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে নিউইয়র্কে।

বুধবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইতিহাসে হামের এমন প্রাদুর্ভাব আগে কখনও দেখা যায়নি। গত সোমবার (৫ অক্টোবর) নিউইয়র্কে ১০৯টি নতুন কেস শনাক্ত হওয়ার পর জরুরি অবস্থা ঘোষণা করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর ক্যাথি হোকুল।

বিগত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে পেনসিলভেনিয়ায়। এই অঙ্গরাজ্যে চলতি সপ্তাহে হাজারের কোটা অতিক্রম করেছে হাম আক্রান্তের সংখ্যা।

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। অবশ্য, এ নিয়ে আপত্তি তুলেছেন ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তারা। তারা কেবল দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র গত আগস্টে দাবি করেন, পেনসিলভেনিয়ার হামে মৃত্যুর তথ্যটি ‘মনগড়া’। সে সময় এই অতি সংক্রামক মৃত্যুর হিসাব গণনার পদ্ধতি পরিবর্তনের জন্য সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনকে (সিডিসি) নির্দেশ দেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) একজন মুখপাত্র দ্য ইন্ডিপেন্ডেন্টকে জানান, টেক্সাস, দক্ষিণ ক্যারোলিনা, ভার্জিনিয়া, ক্যানসাস, নিউ মেক্সিকো এবং উইসকনসিনে এপিডেমিক অ্যাসিস্ট্যান্স ইনভেস্টিগেশন টিম মোতায়েনসহ ‘সারাদেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে’ সিডিসি।

তিনি আরও জানান, প্রয়োজন হলে নিউইয়র্কেও মহামারি বিশেষজ্ঞ ও অন্যান্য বিশেষজ্ঞদের পাঠাতে প্রস্তুত তারা।

উল্লেখ্য, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ, যার ফলে তীব্র জ্বর, র‍্যাশ বা ফুসকুড়ি, কাশি, সর্দি এবং চোখ লাল হয়ে জল পড়ার মতো লক্ষণ দেখা দেয়। সংক্রমণ জটিল রূপ নিলে মস্তিষ্কে প্রদাহ, নিউমোনিয়া এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

হামে আক্রান্ত কোনও ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়ে ভাইরাস। আক্রান্ত ব্যক্তির নিঃসৃত কণা বা ড্রপলেট বাতাসে প্রায় দুই ঘণ্টা ভেসে থাকতে পারে অথবা যেকোনো তলে আটকে থেকে সংক্রমণ ঘটাতে পারে।

হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে কার্যকরী এমএমআর টিকার দুটি ডোজ গ্রহণ করলে সারা জীবনের জন্য সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যায়।



সালাউদ্দিন/সাএ

Latest articles

অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট-১

মহাকাশে ভারতের পুরোনো একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের একমাত্র...

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদ তৈরির কাঁচামাল ও মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার...

পঞ্চগড়ের মীরগড়ে করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের অনুমোদন

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া...

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাসতুরা (৪) নামে এক শিশুর মরদেহ...

More like this

অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট-১

মহাকাশে ভারতের পুরোনো একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের একমাত্র...

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদ তৈরির কাঁচামাল ও মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার...

পঞ্চগড়ের মীরগড়ে করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের অনুমোদন

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া...