Homeসর্বশেষদুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩০

দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩০

Published on

spot_img

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইকুয়েটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকার কাছে নৌকা দুটির মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় কর্মকর্তারা জানান, এতে বেশ কয়েকজন পানিতে ডুবে মারা যান। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

ইকুয়েটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু জানান, ‘দিয়ু সে কাশে’ নামের একটি ধাতব নৌকা রাজধানী কিনশাসা থেকে আসার সময় ‘এইচবি সুপার ভিক্টোর’ নামের কাঠের নৌকার সঙ্গে ধাক্কা খায়। দ্বিতীয় নৌকাটি বাসিঙ্গা থেকে আসছিল।

সংঘর্ষের পর প্রায় সব যাত্রী পানির নিচে আটকা পড়েন এবং নৌকা দুটির একটি ডুবে যায়। নিহতদের ইতোমধ্যে দাফন করা হয়েছে বলে জানান তিনি।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাতে নৌযান চলাচলের সময় দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তাকর্মী জানান, কিনশাসা থেকে আসা নৌকাটিতে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল।

ডিআর কঙ্গোতে নৌদুর্ঘটনা প্রায়ই ঘটে। অতিরিক্ত যাত্রী বহন, রাতে নৌযাত্রা, দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং প্রত্যন্ত এলাকায় পর্যাপ্ত অবকাঠামোর অভাব এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

এর আগে জুলাইয়ে কাসাই প্রদেশে সরকারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়।

সূত্র: আল জাজিরা

সালাউদ্দিন/সাএ

Latest articles

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় জিহাদুল ইসলাম (৩৫) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়। মঙ্গলবার (৬...

কালুখালীতে রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে Bangladesh Red Crescent Society(BDRCS) Rajbari Unit -এর উদ্যোগে...

ছিনতাইকারী-মাদকসেবীসহ ২৫ জন গ্রেপ্তার, হেফাজতে ১৭ কিশোর

কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার...

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও...

More like this