Homeসর্বশেষপ্রীতম-শেহতাজের বিচ্ছেদ হতেই সাফা কবির কেন আলোচনায়?

প্রীতম-শেহতাজের বিচ্ছেদ হতেই সাফা কবির কেন আলোচনায়?

Published on

spot_img

শোবিজ ইন্ডাস্ট্রির তারকাকের বিয়ে-বিচ্ছেদ কিংবা ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। সময়ের পরিক্রমায় তারকাদের জীবনের নানা মুহূর্ত নিয়ে হতে থাকে চর্চা। কখনো কখনো কিছু বিষয় টক অব দ্যা টাউনেও রূপ নেয়। ঠিক তেমনই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও সংগীতশিল্পী শেহতাজের বিয়েবিচ্ছেদের ঘোষণা।

প্রীতম ও শেহতাজের এই বিচ্ছেদ ঘোষণা নিয়ে যখন আলোচনা-সমালোচনা ও ট্রল, ঠিক তখন ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তবে কোনো বিতর্কিত কারণ বা মন্তব্য করে নয়, বরং তার একদম ‘চিল মুড’র ছবি নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের।

সাফা কবিরের সমসাময়িক অনেক তারকা এরই মধ্যে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। যারা কি-না বিয়ে পরবর্তীতে সন্তান আগমন কিংবা সাংসারিক নানা ব্যক্তিগত বিষয়েও শিরোনামে এসেছেন। কিন্তু তালিকায় এখনো নাম আসেনি সাফা কবিরের।

এদিকে প্রীতম ও শেহতাজের বিয়ের সময় দেখা গিয়েছিল সাফা কবিরকে। কিন্তু সময়ের পরিক্রমায় দাম্পত্যজীবনের ইতি টেনেছেন এই জুটি। আর তাদের বিচ্ছেদের ঘোষণা আসার ঠিক পরদিনই নতুন করে আলোচনায় এলেন ছোটপর্দার এ অভিনেত্রী। এর অন্যতম কারণ অবশ্য তিনি এখনো বিয়ে করেননি। এ কারণে নেটিজেনদের একাংশ কিছুটা মজা করেই সাফা কবিরের বর্তমান জীবনযাপনকে প্রীতম-শেহতাজের বিচ্ছেদের সঙ্গে মিরিয়ে দেখছেন।

ইন্ডাস্ট্রির অনেক সহকর্মী যখন বিয়ে করছেন, একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে, বিয়ে পববর্তী নানা বিষয়ে আলোচনায় আসছেন এবং কেউ কেউ বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছেন; তখনও নিজের মতো ‘চিল মুডে’ আছেন বলে জানিয়েছেন সাফা কবির।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে নিজের ফুরফুরে মেজাজের একটি ছবি পোস্ট করেছেন সাফা কবির। সেখানে বেগুনি রঙের সোফায় বাথরোব পরে আয়েশ করে বসে থাকতে দেখা গেছে। মুখে শিট ফেসিয়াল মাস্ক, চোখে কালো সানগ্লাস এবং হাতে জুসের গ্লাস দেখা গেছে। আর সামনে ক্লাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই ও ডিপিং সসও রাখা।

ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা নান্দনিক ফ্লোর ল্যাম্প ও প্যানোরামিক আর্টওয়ার্ক দৃশ্যটিকে করেছে বিলাসী ও স্বস্তিদায়ক আবহ। আর এতে যুক্ত করেছেন বেকি জি, বেনি ব্লাঙ্কো ও সেলেনা গোমেজের আলোচিত গান ‘Te Olvido (La La)’। সব মিলিয়ে নিজের নির্ভার সময় কাটানোর সুন্দর মুহূর্তকে তুলে ধরেছেন ছবিটিতে।

আর সাফা কবিরের এই পোস্ট নিয়েই নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। এ কারণে কেউ কেউ তার স্বস্তির মুহূর্তকে কেবলই মজা করে দেখেছেন, কেউ কেউ চলমান বিয়ে-বিচ্ছেদের সঙ্গে মিলিয়ে নিয়েছেন। তবে এ নিয়ে আলোচনা হলেও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি এ অভিনেত্রী।



সালাউদ্দিন/সাএ

Latest articles

গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের গৌরীপুরে ইয়াবাসহ মো. হাবিব (১৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। পরে...

হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের

সৌদি আরবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে...

৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে ৩২ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার...

যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক

যশোর শহরে ২৪০ পিস ইয়াবাসহ হত্যা ও অস্ত্র মামলার আসামি রকি (৩২) নামে...

More like this

গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের গৌরীপুরে ইয়াবাসহ মো. হাবিব (১৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। পরে...

হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের

সৌদি আরবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে...

৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে ৩২ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার...