Homeসর্বশেষছয় বার গ্রেফতারের স্মৃতিতে ৩ অক্টোবর: আজকের এই দিনে ছাত্রদল নেতা রুমির...

ছয় বার গ্রেফতারের স্মৃতিতে ৩ অক্টোবর: আজকের এই দিনে ছাত্রদল নেতা রুমির দ্বিতীয় গ্রেফতার

Published on

spot_img

রাজনৈতিক জীবনের এক দুঃসহ স্মৃতির দিন হিসেবে ৩ অক্টোবর তারিখটিকে স্মরণ করেন ছাত্রদল নেতা রুমি। ২০১৪ সালের এই দিনে তিনি ষষ্ঠবারের মতো গ্রেফতার হন। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে এটি ছিল তার দ্বিতীয় গ্রেফতার, যার ফলে তাকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে বন্দি থাকতে হয়েছিল।

সেই কারাবাসের স্মৃতিচারণ করে রুমি বলেন, নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারের অন্ধকার কারাকক্ষের দীর্ঘ ও দুঃসহ স্মৃতি আজও তাকে ব্যথিত করে। তিনি জানান, শত অত্যাচার, নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি দেশ, দলের আদর্শ এবং রাজনৈতিক অঙ্গীকার থেকে একচুলও সরে আসেননি। কারাগারের অন্ধকার পেরিয়ে মুক্ত বাতাসে ফিরে তিনি নতুন উদ্যমে রাজপথে নেমেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সোচ্চার হয়েছেন।

কারাগারে কাটানো সময়ের কথা স্মরণ করে রুমি বলেন, কঠিন সময় কখন শেষ হবে—এমন প্রশ্ন অনেকবার তার মনে এসেছে। সেই দুঃসময়ে প্রিয়জন ও রাজপথের সহযোদ্ধাদের পাশাপাশি নিজের বিশ্বাস, আদর্শ এবং যে পথকে সত্য মনে করে তিনি রাজনীতিতে এসেছিলেন, সেই পথের কথা বারবার মনে পড়েছে।

তিনি আরও বলেন, শত প্রতিকূলতা ও ব্যক্তিগত কষ্টের মধ্যেও নিজের বিশ্বাসে তিনি অবিচল ছিলেন। যতবারই কারাগারে গিয়েছেন, কারাগারের অন্ধকার তাকে দুর্বল করতে পারেনি; বরং নিজের অবস্থান, আদর্শ ও প্রতিশ্রুতির প্রতি তাকে আরও দৃঢ় করেছে।

নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারের সেই দিনগুলোকে কেবল কারাবাসের স্মৃতি নয়, বরং রাজনৈতিক জীবনের একটি কঠিন পরীক্ষা হিসেবে উল্লেখ করেন রুমি। তার দাবি, সেই পরীক্ষা তাকে আরও দৃঢ় ও প্রত্যয়ী করে রাজপথে ফিরিয়ে এনেছে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে রুমি বলেন, ‘আমাদের মতো হাজার হাজার কর্মীর শ্রম, ঘাম, রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ।’

বাপ্পি/সা.এ

Latest articles

মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। একই সঙ্গে জিডিপির অনুপাতে কম কর আদায়,...

রেকর্ড পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড করেছে। কেন্দ্রটির দুটি ইউনিট থেকে...

মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

বাগেরহাটের সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় মোটরসাইকেল ও ডাব নারিকেল বোঝাই টমটমের মুখোমুখি...

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে এসআরবি-এনবিআরের অভিযান

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ফুয়াং ক্লাবে যৌথ অভিযান চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও...

More like this