Homeসর্বশেষনেত্রকোনায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

নেত্রকোনায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

Published on

spot_img

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নেত্রকোনায় মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিংবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নিচ্ছেন। এতে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, সংবাদ পরিবেশনে এআইয়ের ব্যবহার এবং তথ্য যাচাইয়ের কৌশল শেখানো হবে।

ডিজিটাল যুগে সংবাদ সংগ্রহ, যাচাই ও পরিবেশনে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা সাংবাদিকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আয়োজকেরা আশা করছেন, প্রশিক্ষণটি সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার কৌশল, এআইয়ের ব্যবহার ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াবে এবং দায়িত্বশীল ও নির্ভুল সংবাদ পরিবেশনে সহায়ক হবে।

বাপ্পি/সা.এ

Latest articles

বিশ্ববাজারে আবার স্বর্ণের দামে বড় পতন

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের সুদের হার বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের...

ডেটা গোপনীয়তা মামলায় মেটার কাছে ৪০ বিলিয়ন ডলার জরিমানা চায় নিউ মেক্সিকো

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে মেটা প্ল্যাটফর্মসের কাছে...

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের  মামলা

যুক্তরাষ্ট্রে নতুন গাড়ির জ্বালানি দক্ষতার মান শিথিল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে...

হরমুজে ট্যাংকারে হামলা, ৫ ভারতীয় নাবিক উদ্ধার

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে প্রজেক্টাইল মিসাইল আঘাত...

More like this