Homeসর্বশেষময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

Published on

spot_img

ময়মনসিংহে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তত ছয়জন নিহত হন।

ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে যাচ্ছে।

দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়েছে। নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Latest articles

সবার জন্য তারেক রহমানের কঠোর বার্তা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে বলেছিলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজরা যে...

ভূরুঙ্গামারীতে নৃত্যানুষ্ঠানে ভাড়া এনে তরুণীকে ৫ দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নৃত্যানুষ্ঠানে ভাড়া করে এনে এক তরুণীকে পাঁচ দিন আটকে রেখে গণধর্ষণের...

রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছে ঢাকা আইনজীবী সমিতি

বাড়ির পাশেই ঢাকা আইনজীবী সমিতি। যেখানে আমাদের নানাবিধ সমস্যা এবং দুঃখ কষ্ট নিয়ে...

ঘূর্ণিঝড়ের আভাস, আঘাত হানতে পারে যেদিন থেকে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি...

More like this