Homeসর্বশেষষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের বিষয়ে যা জানাল মাউশি

ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের বিষয়ে যা জানাল মাউশি

Published on

spot_img

২০২৪ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এ রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

একই সময়ে ২০২৪, ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীরাও রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পৃথক দুটি চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠি দুটি বোর্ডের আওতাধীন সব নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে ছাড়পত্রের (টিসি) মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ৪ থেকে ৮ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

কুশল/সাএ

Latest articles

তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে পেলেন স্বামী, ভিডিও ভাইরাল

প্রায় তিন মাস আগে নিখোঁজ হওয়া মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি...

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

রাজধানীর গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে অননুমোদিত ওয়্যারহাউসে...

ম্যাচ শেষে মেজাজ হারিয়েছিলেন হামজা চৌধুরী, জানা গেল কেন

নিজের ২৯তম জন্মদিনটি জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন হামজা চৌধুরী। দেশের কোটি...

এমপি মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ এর সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির...

More like this