Homeসর্বশেষটাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ

টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ

Published on

spot_img

টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শক্টের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ সুনামগঞ্জ প্রতিনিধি মাদার ফিসারিজ খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর থেকে ইলেকট্রিক শক্ট দিয়ে মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর রাতে উপজেলার টাংগুয়ার হাওরের রুপনগর আনসার ক্যাম্পের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীর নির্দেশনায় তেকুইনয়ার বেরবেরিয়া বিলে অভিযান চালিয়ে জব্দ করে।

জানাগেছে,টাংগুয়ার হাওরে রুপনগর আনসার ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে টাংগুয়ার হাওরের তেকুইনয়ার বেরবেরিয়া বিলে অভিযান চালায়। এসময় জেলেরা হাওরের বাধঁ সংলগ্ন উচু স্থানে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারে ব্যবহৃত তিনটি ১২ ভোল্টের ব্যাটারি, ইলেকট্রনিক নেট জালসহ বিভিন্ন সরঞ্জাম ফেলে চলে যায়। পরে আনসার সদস্যরা এসব সরঞ্জাম জব্দ করে। তবে এ সময় এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কায্যালয়ে তিনটি ১২ ভোল্টের ব্যাটারি, ইলেকট্রনিক নেট জালসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসে।

স্থানীয় এলাকাবাসী জানান,দীর্ঘদিন ধরে হাওরের পাড়ের একটি চক্র অবৈধভাবে বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম দিয়ে মাছের বংশ ধংশ করছে। অবৈধ সরঞ্জাম ধরলেও এর সাথে জড়িতদের ধীতে পারে না। ওই সব লোকদের কে হাওর পাড়ে কিছু বাসিন্দা সহায়তা করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী জানিয়েছেন,টাংগুয়ার হাওরের জীববৈচিত্র্য, প্রকৃতি, পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়ম কে ছাড় দেয়া হবে না।

বাপ্পি/সা.এ

Latest articles

‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’

অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক ড্যানিয়েল ডেভিস ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী...

কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি

রাজধানীর বাংলামোটরে বিরোধের জেরে সোহাগ (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত...

মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’

অজয় দেবগনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ (দৃশ্যম ৩) মুক্তি পাচ্ছে আগামীকাল।...

জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ...

More like this