যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় কম বাড়ায় ডলারের মান কমেছে। একই সঙ্গে অক্টোবরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে না—এমন প্রত্যাশা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। খবর রয়টার্সের।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০৯ দশমিক ৭১ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৪১ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।
ব্যবসায়ী তাই ওং বলেন, ফেডারেল রিজার্ভ বর্তমানে মূল্যস্ফীতির ওপর বিশেষ নজর রাখছে। সর্বশেষ তথ্যের কারণে অক্টোবরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও কমেছে, যা সোনার বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ১৫ ডলারে নেমেছে। বিপরীতে প্ল্যাটিনামের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৭১১ দশমিক ৭৭ ডলার হয়েছে। প্যালাডিয়ামের দাম দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২১ দশমিক ৩৬ ডলারে।
দেশের বাজারে সোনার দাম
দেশের বাজারে বর্তমানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
কুশল/সাএ


