Homeসর্বশেষব্রাজিলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ব্রাজিলের দুর্দান্ত প্রত্যাবর্তন

Published on

spot_img

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-২ গোলের জয় পেয়েছে ব্রাজিল। ব্রিসবেনে একসময় ২-১ গোলে পিছিয়ে পড়েও প্রথমার্ধেই সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে শেষ পর্যন্ত বড় জয় নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল।

এর আগে দুই দলের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ফলে দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সেলেসাওরা। তৃতীয় মিনিটেই গ্যাব্রিয়েল বোনতেম্পোর অ্যাসিস্ট থেকে ডান পায়ের বাঁকানো শটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভ্যান্ডারসন।

এরপর দ্রুত ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় ব্রাজিল। চতুর্থ মিনিটে রাফিনিয়ার শট দারুণভাবে ঠেকিয়ে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। ফিরতি শটও আটকে দেন তিনি। পরে দানিলো সান্তোস ও রায়ানরাও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

ব্রাজিলের একের পর এক সুযোগ নষ্টের সুযোগ নিয়ে ম্যাচে ফিরে আসে অস্ট্রেলিয়া। ২৮ মিনিটে ডান পায়ের শটে ব্রাজিলের গোলরক্ষক ওতাভিও এলোদোরো রেজেন্দে কস্তাকে পরাস্ত করে সমতা ফেরান সকারু ডিফেন্ডার আলেসান্দ্রো কিরকাটি।

সমতায় ফেরার মাত্র পাঁচ মিনিট পরই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ৩৩ মিনিটে গোল করেন মিডফিল্ডার কনর মেটকালফ। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে চাপে পড়ে যায় ব্রাজিল।

তবে বিরতিতে যাওয়ার আগে ম্যাচে ফেরে আনচেলত্তির দল। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে ২-২ সমতায় ফেরান রাফিনিয়া।

দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। অস্ট্রেলিয়ার রক্ষণে একের পর এক আক্রমণ চালালেও কখনো ফিনিশিং ব্যর্থতা, আবার কখনো গোলরক্ষক বিচের দৃঢ়তায় হতাশ হতে হয় তাদের।

অবশেষে ৬৯ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় ব্রাজিল। এনদ্রিকের অ্যাসিস্ট থেকে বাঁ পায়ের শটে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন গিমারেস।

এরপর ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের জয় আরও নিশ্চিত করেন ভিনিসিয়ুস জুনিয়র। শেষদিকে ব্যবধান কমাতে অস্ট্রেলিয়া বেশ কয়েকবার ব্রাজিলের রক্ষণে চাপ তৈরি করলেও ফিনিশিং ব্যর্থতায় আর গোল পায়নি তারা। যোগ করা চার মিনিটেও কোনো গোল হয়নি।

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

দুই দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে আছে ব্রাজিল। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে ব্রাজিল জিতেছে সাতটি, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং অস্ট্রেলিয়া জিতেছে একটিতে। ২০০১ সালের ফিফা কনফেডারেশন কাপে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল সকারুরা।



বাপ্পি/সা.এ

Latest articles

সিগারেট কোম্পানির কাছ থেকে বৃক্ষসহ কোনো ধরনের সহযোগিতা না নেওয়ার আহ্বান বিটিসিএর

সিগারেট ও অন্যান্য তামাক কোম্পানির কাছ থেকে বৃক্ষ, আর্থিক সহায়তা, উপহার, পৃষ্ঠপোষকতা কিংবা...

এবার মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে মিলল বড় সুখবর

কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বড় আয়োজন ছাড়াই দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি...

অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক

যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল ইসলামকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক...

হাসানাত আবদুল্লাহর নির্দেশে ছাত্রদল ও জাসাস নেতাকে ‘ক্রসফায়ার’: ডিআইজি

বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের...

More like this

সিগারেট কোম্পানির কাছ থেকে বৃক্ষসহ কোনো ধরনের সহযোগিতা না নেওয়ার আহ্বান বিটিসিএর

সিগারেট ও অন্যান্য তামাক কোম্পানির কাছ থেকে বৃক্ষ, আর্থিক সহায়তা, উপহার, পৃষ্ঠপোষকতা কিংবা...

এবার মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে মিলল বড় সুখবর

কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বড় আয়োজন ছাড়াই দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি...

অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক

যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল ইসলামকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক...