Homeসর্বশেষগোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

Published on

spot_img

নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, একক নাটক ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ড. মো. মোজাহারুল হক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. মানিকুজ্জামান এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও আইসিটি বিভাগের প্রভাষক মো. ফরহাদ মিয়া। বাংলা বিভাগের প্রভাষক আছিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন একই বিভাগের প্রভাষক তাহমিনা খাতুন। বিচারকের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের প্রভাষক স্বপ্না সূত্রধর, ইংরেজি বিভাগের প্রভাষক আফরোজা নাসরিন ও শরীরচর্চা শিক্ষক মাসুদ রানা। গান পরিবেশন করেন রত্না, আশিক, উর্বশী, রবিন, তিথি ও ঝিনুক। কবিতা আবৃত্তি করেন পূর্ণিমা ও অনামিকা। একক নাটক পরিবেশন করেন ঋতু ও রবিন। নৃত্য পরিবেশন করেন উর্বশী, মেঘা, অনামিকা ও পূর্ণিমা।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বাপ্পি/সা.এ

Latest articles

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে আরও দুই দিনের রিমান্ডে...

পঞ্চগড়ে কোয়ার্টার ভাড়া দিয়েছিল বিদ্যালয়, এখন দখলে নিয়ে উল্টো হুমকি ভাড়াটিয়ার

পঞ্চগড় সদর উপজেলার কাজলদিঘী টুনিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একটি পুরাতন কোয়ার্টার ভাড়া দিয়ে...

আরেকটি বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন স্পেন 

১২০ মিনিটের লড়াইয়েও গোলের দেখা পেল না কোনো দল। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে...

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার...

More like this