Homeসর্বশেষফের রণক্ষেত্র চট্টগ্রাম, দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ-গোলাগুলি: গ্রেপ্তার ১৫

ফের রণক্ষেত্র চট্টগ্রাম, দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ-গোলাগুলি: গ্রেপ্তার ১৫

Published on

spot_img

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ যেন থামছেই না কিছুদিন পর পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক গ্রুপ একে অন্যের ওপর হামলে পড়া এখন যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে৷ গতরাতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাকলিয়া এক্সেস রোড সংলগ্ন সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাকলিয়া থানা পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ শুরু হয়। এ সময় সংঘ’র্ষকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং সড়কে চলাচলরত সিএনজি অটোরিকশার গ্লাস ভাঙচুর করে।

এতে জনসাধারণের জানমালের ক্ষতি ও নাশকতা সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে বাকলিয়া থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযানে সং’ঘর্ষে সরাসরি জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে গ্রেফতারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে স্থানীয়দের দাবী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী দুটি পক্ষ এই সংঘর্ষে জড়িত ছিল৷ যাদের এক পক্ষের মূলহোতাকে পুলিশ রাতেই আটক করেছে৷

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



সাজু/নিএ

Latest articles

এবার নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয়...

বক্স অফিসে এগিয়ে যত সিনেমা

চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্ব সিনেমার বক্স অফিসে সবচেয়ে বড় বাজার হিসেবে...

তিন বছরেই কানে ছিদ্র, ম্রোদের ঐতিহ্যে লুকিয়ে পাহাড়ি জীবনের গল্প

শৈশবেই শরীরে যোগ হয় ঐতিহ্যের একটি চিহ্ন। ম্রো সমাজে ছেলে-মেয়ে উভয়েরই প্রায় তিন...

বাকৃবিতে শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে দুই অ্যাম্বুলেন্স চালু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ক্যাম্পাসে এখন থেকে সার্বক্ষণিক...

More like this

এবার নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয়...

বক্স অফিসে এগিয়ে যত সিনেমা

চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্ব সিনেমার বক্স অফিসে সবচেয়ে বড় বাজার হিসেবে...

তিন বছরেই কানে ছিদ্র, ম্রোদের ঐতিহ্যে লুকিয়ে পাহাড়ি জীবনের গল্প

শৈশবেই শরীরে যোগ হয় ঐতিহ্যের একটি চিহ্ন। ম্রো সমাজে ছেলে-মেয়ে উভয়েরই প্রায় তিন...