Homeসর্বশেষরাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

Published on

spot_img

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কোনো সংসদ সদস্য (এমপি) বা দলীয় নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সরেজমিনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ক্ষয়ক্ষতি পরিদর্শনের পর প্রতিমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক মহল নিজেদের স্বার্থে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। হামলার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

আমিনুল হক বলেন, এ ঘটনায় দলীয় কয়েকজন নেতাকর্মী ও একজন সংসদ সদস্যের নাম শোনা যাচ্ছে। তদন্তে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হলে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি সংস্কার করে দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

হামলা ও ভাঙচুরের অভিযোগ

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনের বেশি লোক রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা কেন্দ্রটির নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ব্যাপক ভাঙচুর চালায়।

হামলায় প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ক্লিনিক কর্তৃপক্ষের দাবি। এর ফলে কেন্দ্রটির দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছে। মামলায় হানিফ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

কুশল/সাএ

Latest articles

চাঁদাবাজরা আমার বাবাকে অস্ত্র দেখিয়ে গেছে: মহিউদ্দিন রনি

‘আমার বাবাকে অস্ত্র দেখিয়েছে চাঁদাবাজরা, এখন আমার কী করা উচিত?’—এমন প্রশ্ন তুলেছেন সোশ্যাল...

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি বন্ধে বাধা দিচ্ছে ভারতীয় অনুচরেরা: স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া দুর্নীতি বন্ধ করায় বাধাগ্রস্ত করতে চায় ভারতীয় অনুচরেরা–এমন মন্তব্য...

ভারত-নেপালে বন্যা-ভূমিধসে ৭০ জনের মৃত্যু

ভারত ও প্রতিবেশী নেপালে টানা ভারী বৃষ্টি ও ঝড়ে বন্যা ও ভূমিধসে অন্তত...

কুমিল্লায় মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ দুই কিশোরী

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে মাহিমা আক্তার...

More like this