Homeসর্বশেষঠাকুরগাঁও উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

ঠাকুরগাঁও উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

Published on

spot_img

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন মির্জা আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমিন। এছাড়াও বিএনপি’র পক্ষ থেকে জেলা বিএনপি সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদও মনোনয়ন দাখিল করেছেন। এ নিয়ে বিএনপি’র পক্ষ থেকে ২ জন মনোনয়ন দাখিল করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি মির্জা ফয়সল আমিন। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলী সহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মনোনয়ন দাখিল করেন ওবায়দুল্লাহ মাসুদ। তবে এ সময় তার সাথে বিএনপি’র উল্লেখযোগ্য তেমন কোন নেতাকর্মী উপস্থিত থাকতে দেখা যায়নি।

মনোনয়নপত্র দাখিলের পর মির্জা ফয়সল আমিন বলেন, ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারা আমাকেই নির্বাচিত করবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬জন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেছেন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সকলের সহযোগিতা কামনা করছি। সবাই মিলে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করতে চাই।

মনোনয়ন দাখিল করা বিএনপির আরেক প্রার্থী ওবায়দুল্লাহ মাসুদ বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে তিনজন আবেদন করেছিলেন। পরে দল থেকে দুজনকে মনোনয়ন দেয়া হয়েছে। তাদের একজন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং অন্যজন আমি।’ দলীয় প্রতীক বরাদ্দের বিষয়ে কেন্দ্র থেকে নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি দেয়া হবে। বিএনপি যাকে ধানের শীষ প্রতীক দেবে, তার পক্ষেই তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করবেন।

উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমীন, জামায়াতের দেলাওয়ার হোসেন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামি  এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির হোসেন মোহাম্মদ ওমর ফারুক মনোনয়ন দাখিল করেছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দিতা করেন দেলাওয়ার হোসেন। ওই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৯৭ হাজার ৮১৯।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি ঠাকুরগাঁও সদর, নব গঠিত রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত। আর এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।



সাজু/নিএ

Latest articles

নালিতাবাড়ীতে আনসার ভিডিপির বৃক্ষরোপন কর্মসূচি পালিত

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা আনসার ভিডিপির আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে...

ঈশ্বরগঞ্জে শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, প্রধান শিক্ষক অবরুদ্ধ

ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলার কুমারুলি উচ্চ বিদ্যালয়ে শ্লীলতাহানির মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া সহকারী শিক্ষক...

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা: আরও ৬ আসামি কারাগারে

রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায়...

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও ভাঙচুর এবং ওই জমিতে...

More like this

নালিতাবাড়ীতে আনসার ভিডিপির বৃক্ষরোপন কর্মসূচি পালিত

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা আনসার ভিডিপির আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে...

ঈশ্বরগঞ্জে শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, প্রধান শিক্ষক অবরুদ্ধ

ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলার কুমারুলি উচ্চ বিদ্যালয়ে শ্লীলতাহানির মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া সহকারী শিক্ষক...

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা: আরও ৬ আসামি কারাগারে

রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায়...