Homeসর্বশেষবগুড়ায় দুরারোগ্য ব্যাধিতে অতিষ্ঠ হয়ে শ্রমিকের আত্মহত্যা

বগুড়ায় দুরারোগ্য ব্যাধিতে অতিষ্ঠ হয়ে শ্রমিকের আত্মহত্যা

Published on

spot_img

বগুড়ার শেরপুর উপজেলায় দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষাক্ত ট্যাবলেট খেয়ে মাসুদুর রহমান (৫৫) নামের এক বস্তা সেলাই শ্রমিক আত্মহত্যা করেছেন। রোববার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মাসুদুর রহমান উপজেলার খানপুর ইউনিয়নের রণবীর বালা ঘাটপাড় এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মাসুদুর রহমান দীর্ঘদিন ধরে হাঁপানি, অ্যাজমা ও পেটে পাথরসহ নানা জটিল রোগে ভুগছিলেন। পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে নিয়মিত চিকিৎসা করানো তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। গত ২৬ সেপ্টেম্বর দুপুরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁর মুখ দিয়ে ফেনা বের হতে দেখলে এবং কীটনাশকের তীব্র গন্ধ পাওয়া গেলে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন।

তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন রাত ১১টা ৫০ মিনিটের দিকে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর গভীর রাতে তাঁর মৃত্যু ঘটে।

ঘটনার পর নিহতের ছেলে মো. আহসান হাবিব বাদী হয়ে শেরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দীর্ঘদিন বিভিন্ন রোগ-ব্যাধিতে ভুগে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি বিষপান করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

রোহান/সা.এ.

Latest articles

শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় সাবান জব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ...

৩২ ও মাশরাফির বাড়ির ভাঙচুর টেনে সালমানকে নিয়ে আলভীর মন্তব্য

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা জাহের...

কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

‘কোথায় আছে আমার মেয়ে, বেঁচে আছে তো?’ এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

সারা দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু হয়েছে। নির্ধারিত এই...

More like this