Homeসর্বশেষটিকটকে পরিচয়, কুমিল্লায় ডেকে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: যুবক গ্রেপ্তার

টিকটকে পরিচয়, কুমিল্লায় ডেকে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: যুবক গ্রেপ্তার

Published on

spot_img

টিকটকে পরিচয়ের সূত্র ধরে ইমোতে কথোপকথন ও প্রেমের সম্পর্কের জেরে ঢাকা থেকে কুমিল্লায় আসা ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিয়ের দাওয়াতে যাওয়ার কথা বলে কিশোরীকে কুমিল্লায় ডেকে এনে ময়নামতি পাহাড়ের পাদদেশের নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ ও মারধরের অভিযোগে রাজীব আহমেদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর উত্তরপাড়া গ্রাম থেকে রাজীবকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আজগর আলীর ছেলে এবং সম্প্রতি এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

পুলিশ ও ভুক্তভোগীর ভাষ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে রাজীবের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাজীবের খালাতো বোনের বিয়ের দাওয়াতে যাওয়ার কথা বলে কিশোরী ঢাকা থেকে কুমিল্লায় আসে। রাত ৯টার দিকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় বাস থেকে নামলে রাজীবের সঙ্গে তার দেখা হয়।

পরে তারা একটি হোটেলে খাবার খায়। রাত ১টার দিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রাজীব কিশোরীকে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে পাহাড়ের পাদদেশের নির্জন স্থানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে কিশোরীর অভিযোগ। ধর্ষণের পর তাকে মারধর করে রাজীব ঘটনাস্থল থেকে চলে যায়।

আহত অবস্থায় কিশোরীকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ভোররাতে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুরজিত বড়ুয়া জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ কিশোরীকে উদ্ধার করে। তার কাছে থাকা ছবি ও মোবাইল নম্বরের সূত্র ধরে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে রাজীব আহমেদকে গ্রেপ্তার করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত রাজীব আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রোহান/সা.এ.

Latest articles

‘১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে’

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন...

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্কে সফর শেষে...

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন জামায়াত আমির

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও...

একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ...

More like this