Homeসর্বশেষরাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

Published on

spot_img

রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা খাতুনকে শ্বাসরোধে হত্যার দায়ে মিলন শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইউসুফ হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিলন শেখ পাংশা উপজেলার মুচিদাহ খামারডাঙ্গি গ্রামের খলিল শেখের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ২০ আগস্ট রাতে কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন দুই সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে ছোট ভাইয়ের কান্নায় রুনার মেয়ে উম্মে সিনহার ঘুম ভেঙে যায়। এ সময় বিছানায় মাকে না পেয়ে সে বারান্দায় গিয়ে প্রতিবেশী মিলন শেখকে দাঁড়িয়ে থাকতে দেখে। পরে উঠানে মাকে পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে সে চিৎকার দেয়। এ সময় মিলন পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রুনার মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ভাই মো. রায়হান তিনজনকে আসামি করে পাংশা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ মিলন শেখসহ তিন আসামিকে গ্রেপ্তার করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব আলী খান জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দিয়েছেন। মামলার অপর দুই আসামির বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

কুশল/সাএ

Latest articles

কুমিল্লায় শ্রদ্ধায় স্মরণ নওয়াব ফয়েজুন্নেছা, পালিত হলো ১২৩তম মৃত্যুবার্ষিকী

কুমিল্লার লাকসামে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরানীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শিক্ষা...

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন রহস্য, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান মামলায় শেষ মুহূর্তে এসে নতুন মোড় নিয়েছে। আদালতের...

তেলের দাম বৃদ্ধির পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের নৌপথে লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০...

নজরুল-মাকছুদাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ, মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য

জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা...

More like this