Homeসর্বশেষনিয়োগের অপেক্ষায় থাকা প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের জন্য সুখবর

নিয়োগের অপেক্ষায় থাকা প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের জন্য সুখবর

Published on

spot_img

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নিতে সময়সীমা নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র জারি করতে হবে।

গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রণালয় প্রকাশিত রোডম্যাপে নিয়োগপ্রক্রিয়ার বিভিন্ন ধাপ ও সময়সীমা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, নিয়োগপত্র পাওয়ার পর নির্বাচিত প্রার্থীদের আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে।

এরপর ৪ অক্টোবর তাদের পদায়নের আদেশ জারি করা হবে। এ আদেশের মাধ্যমে কোন প্রার্থী কোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করা হবে।

সহকারী শিক্ষক নিয়োগের অংশ হিসেবে চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে ৬৯ হাজার ২৬৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

পরবর্তী সময়ে জেলা ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এর ধারাবাহিকতায় গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।

নির্বাচিত প্রার্থীদের এখন নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। মন্ত্রণালয়ের রোডম্যাপ অনুযায়ী, ১ অক্টোবর হবে তাদের আনুষ্ঠানিক যোগদানের দিন।

যোগদানের পর ৪ অক্টোবর পদায়নের আদেশ জারি হলে নির্বাচিত প্রার্থীদের বিদ্যালয়ভিত্তিক দায়িত্ব পালনের প্রক্রিয়া শুরু হবে।

কুশল/সাএ

Latest articles

সরবরাহ বাড়ার আশা, কমল জ্বালানি তেলের দাম

সরবরাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনার আশায় বিশ্ববাজারে...

সিসিটিভিতে মাদরাসা শিক্ষকের ‘গুপ্ত কাণ্ড’ ফাঁস: তোলপাড় নেটদুনিয়া!

নেত্রকোনার একটি মাদরাসায় এক নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ...

সরিষাবাড়ীতে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সরিষাবাড়ী রুদ্র...

শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর অতিরিক্ত স্ক্রিন টাইমের নেতিবাচক প্রভাব এবং প্রযুক্তির প্রতি আসক্তি...

More like this