Homeসর্বশেষদুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন তারেক খাঁন

দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন তারেক খাঁন

Published on

spot_img

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারেক খাঁনের উদ্যোগে স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারা দুইজনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর গ্রামের মো. উজ্জল মিয়ার ১১ বছর বয়সী ছেলে শিপু এবং উত্তর মাইজবাড়ী গ্রামের মো. ফিরোজ মিয়ার ১৮ বছর বয়সী ছেলে লিখনের হাতে একটি করে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। তারা দুজনই জন্মগতভাবে চলাচলে অক্ষম।

হুইলচেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফুর রহমান, ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজের প্রভাষক অনিক রহমান বুলবুল, লেখক ও সাহিত্যিক বেগম রোকেয়া ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় তারেক খাঁন বলেন, চেয়ারম্যান হতে পারি বা না পারি, অতীতের মতো ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাবো।

স্থানীয়রা বলেন, চলাচলে অক্ষম দুইজনের হাতে হুইলচেয়ার তুলে দেওয়ার এই উদ্যোগ তাদের দৈনন্দিন চলাফেরায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।

বাপ্পি/সা.এ

Latest articles

শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন

শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন ও উপজেলা অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর...

পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় পাঠ্যক্রম ভিত্তিক নাট্য ভাবনায় সিলেবাস থিয়েটার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২১...

বিপিএম-সেবা পদক পেলেন নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক

পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদঘাটন, জননিরাপত্তা...

তাহিরপুরে দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা অধরা

স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা, বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা...

More like this