Homeসর্বশেষপাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

Published on

spot_img

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট স্পোর্টিং ক্লাবের আয়োজনে বাগদুলী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় শহিদ মীর মুগ্ধ স্পোর্টিং ক্লাব ঝিনাইদাহ ফুটবল একাদশ বনাম গোপালপুর অগ্রণী সংঘ ফুটবল একাদশের মধ্যেকার খেলার মধ্যে দিয়া উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় বাগদুলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো: তোফায়েল হোসেন তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শামসুল আলম আকুল, পাংশা পৌর বিএনপির সভাপতি মো: বাহারাম হোসেন সরদার, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাব, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন , মৌরাট ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো: শাহজাহান আলী, সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস, আবুল কাশের মহাজন, আব্দুর রহমান মুন্সী প্রমুখ।

উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক মাঠের চারপাশে বসে খেলা উপভোগ করেন।

প্রথম খেলায় ২-০ গোলে গোপালপুর অগ্রনী সংঘ ফুটবল একাদশ বিজয় অর্জন করেন।

বাপ্পি/সা.এ

Latest articles

জাকসুর অনুপস্থিতি শিক্ষার্থীরা অনুভব করবে: জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) না থাকলে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চা ও ইতিবাচক...

সরিষাবাড়ীতে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন

জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮...

বাইশারীতে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার, আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বৌদ্ধ বিহার মাঠের সিঁড়ির পাশ থেকে জাফর আলম প্রকাশ...

ভুল থেকে শেখার সুযোগই গড়ে তোলে আত্মবিশ্বাসী শিশু

শিশুরা জন্মগতভাবেই কৌতূহলী, প্রাণবন্ত এবং শেখার প্রতি আগ্রহী। কিন্তু বর্তমান সময়ে তাদের শৈশবকে...

More like this