Homeসর্বশেষকক্সবাজারে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার

কক্সবাজারে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার

Published on

spot_img

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১০ জনের মধ্যে তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে, একজনকে জুয়া প্রতিরোধ আইনে, চারজনকে মাদক সেবনের অভিযোগে, একজনকে ধর্তব্য অপরাধে এবং একজনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকারপাড়ার আবদুল মোনাফ সিকদার ওরফে গুজা মুনাফ (৩৮), ১১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাহারছড়ার সৈয়দ হোসেন রানা (৩৫) এবং ১২ নম্বর ওয়ার্ডের লাইটহাউসপাড়ার আবদুল শুক্কুর (৪০)। জুয়া প্রতিরোধ আইনে গ্রেপ্তার করা হয়েছে ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল এলাকার মো. রিফাতুল ইসলামকে (২৪)।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মহেশখালীর কুতুবজোমের ঘটিভাঙ্গা এলাকার জিসান (১৮), টেকনাফের হ্নীলা এলাকার তাওহিদুল মোস্তাকিম নাঈম (২১), সদর উপজেলার খুরুশকুলের মাঝিরপাড়ার বোরহান (১৯) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার মো. ফারুক (১৯)।

পুলিশ জানায়, তাওহিদুল মোস্তাকিম নাঈম বর্তমানে সদর উপজেলার ঝিলংজার চন্দ্রিমা মাঠ এলাকায় থাকতেন। ধর্তব্য অপরাধে ইকবাল হোসেন ফয়সাল (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মহেশখালীর গোরকঘাটা এলাকার বাসিন্দা এবং বর্তমানে কক্সবাজার পৌরসভার উকিলপাড়া-তারাবুনিয়ারছড়া এলাকায় থাকেন।

অন্যদিকে ধর্ষণ মামলায় সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুলিয়াপাড়ার গিয়াস উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান চলছে। অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনায় অভিযান আরও জোরদার করা হবে। সন্ত্রাস, মাদক, জুয়া, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, অপরাধ করে কেউ যাতে পার না পায়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



সাজু/নিএ

Latest articles

পাঠ্যবইয়ে জিয়াউর রহমানসহ যুক্ত হচ্ছেন যেসব নেতার নাম

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ইতিহাস ও...

ব্যাংক খাতে নতুন নিয়ম: নিট সম্পদের বেশি শেয়ার কেনা যাবে না

ব্যাংক খাতে মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় নতুন...

সুন্দরবনে নিষিদ্ধ খালে মাছ ধরার সময় আটক ৫ জেলে

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির অভয়ারণ্য এলাকার আদানি গুরগুরিয়া খালে মাছ...

ইরানে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে: জাতিসংঘ

ইরান বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিটি তাদের একটি প্রতিবেদন প্রকাশ করেছে।  ওই প্রতিবেদনে...

More like this

পাঠ্যবইয়ে জিয়াউর রহমানসহ যুক্ত হচ্ছেন যেসব নেতার নাম

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ইতিহাস ও...

ব্যাংক খাতে নতুন নিয়ম: নিট সম্পদের বেশি শেয়ার কেনা যাবে না

ব্যাংক খাতে মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় নতুন...

সুন্দরবনে নিষিদ্ধ খালে মাছ ধরার সময় আটক ৫ জেলে

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির অভয়ারণ্য এলাকার আদানি গুরগুরিয়া খালে মাছ...