Homeসর্বশেষঅপরাধের ধরন পাল্টালেও আধুনিক হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধের ধরন পাল্টালেও আধুনিক হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

Published on

spot_img

অপরাধের ধরন বদলে গেলেও পুলিশকে এখনও আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন পাল্টে গেছে। অপরাধ প্রতিরোধেও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হয়েছে। তবে পুলিশকে এখনও প্রয়োজনীয়ভাবে আধুনিকায়ন করা সম্ভব হয়নি।

তিনি বলেন, থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপন করা হবে। এর মাধ্যমে সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ক্রাইম রিপোর্টারদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রাইম রিপোর্টারদের কাজের সঙ্গে ঝুঁকি জড়িত। যারা ঝুঁকি নিয়ে অপরাধের খবর সংগ্রহ ও প্রকাশ করছেন, তাদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়ে কাজ করা যেতে পারে।

আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত আইনে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা আবার জামিনে বেরিয়ে যায়। এ কারণে প্রয়োজন অনুযায়ী আইন সংশোধনের উদ্যোগ নিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুবসমাজের প্রায় প্রতিটি অপরাধের পেছনেই জুয়া ও মাদকের ভূমিকা রয়েছে। অপরাধ কমাতে হলে আগে গবেষণা করে জানতে হবে অপরাধ কেন সংঘটিত হচ্ছে। এরপর অপরাধের কারণগুলো নির্মূল করে তা কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে কাজ চলছে।

সাজু/নিএ

Latest articles

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিক সেবার মানোন্নয়নে কর্ম পরিকল্পনা সভা

ঠাকুরগাঁও সদর উপজেলার কমিউনিটি ক্লিনিক সমূহের সেবার মান ও জনগণের স্বাস্থ্যসেবার প্রাপ্যতা এবং...

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে...

‘চেয়ারম্যান হলে ঘরে ঘরে ফ্রিতে গাঁজা-ইয়াবা দেব’—পোস্টারে যুবদল নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের বিভিন্ন দেয়ালে ‘আমি চেয়ারম্যান হিসেবে জয়ী...

সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন

সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত...

More like this