পঞ্চগড় জেলা সংবাদদাতা: কার্যক্রম নিষিদ্ধ পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে আটক করেছে পুলিশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের ঢাকাইয়াপট্রি তার নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশের সদস্যরা তাকে আটক করে।
জানা যায়,এস এম হুমায়ুন কবির উজ্জলের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নিখোঁজ আল আমিনকে নিয়ে মামলা, ছাত্রদের উপর হামলা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরন করা হবে।
রোহান/সা.এ.


