Homeসর্বশেষশার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক

শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক

Published on

spot_img

শার্শার শফি উদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে মণিরামপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে মনিরামপুরের রাজগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করেন। আটক শফি উদ্দীন শার্শা উপজেলার চন্দ্রপুর গ্রামের আব্দুল হকের ছেলে।

পুলিশের দাবি, শফি উদ্দীন শার্শা উপজেলা এলাকা থেকে এসে রাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংগঠনটির প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শফি নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার পরিকল্পনার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শফি উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

এবার ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে ৪৫ হাজার...

কালীগঞ্জে আওয়ামী লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা...

ইতালি থেকে দেশে ফিরেই যা বললেন অভিনেত্রী বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী...

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক আইন...

More like this