Homeসর্বশেষহালুয়াঘাটে পূর্ব শত্রুতার জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ

হালুয়াঘাটে পূর্ব শত্রুতার জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ

Published on

spot_img

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা গ্রামে পূর্ব শত্রুতার জেরে আমন ধানের ক্ষেতে ঘাসনাশক বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শারমিন আক্তার বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার কড়ইকান্দা গ্রামের বোরহান উদ্দিনের ৩৫ শতাংশ জমিতে চলতি আমন মৌসুমে ধান রোপণ করে নিয়মিত পরিচর্যা করে আসছিলেন। শুক্রবার সন্ধ্যার দিকে মোঃ শাখাওয়াত হোসেন গংরা ওই ধানক্ষেতে ঘাসনাশক বিষ প্রয়োগ করেন। বিষ প্রয়োগের পর জমিতে থাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আনুমানিক ২০ হাজার টাকার ফসল নষ্ট হয়েছে।

অভিযোগকারী শারমিন আক্তার জানান, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ধানক্ষেতে বিষ প্রয়োগ করা হয়েছে। এ ঘটনায় তারা আর্থিক ক্ষতির পাশাপাশি আতঙ্কের মধ্যে রয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

বর্গাচাষী হারুন অর রশিদ আক্ষেপ করে বলেন, আমি দীর্ঘদিন ধরে এই জমিতে বর্গা করে আসছি। আমার ধানক্ষেতে বিষ প্রয়োগের ফলে যে ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পুষিয়ে নেওয়ার মতো নয়। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

​এ বিষয়ে মির্জা জাকারিয়া জানান,আমার ছোট ভাই মির্জা বোরহান উদ্দিনের জমি দীর্ঘদিন ধরে হারুন অর রশিদ বর্গা নিয়ে চাষ করে আসছেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে মো. সাখাওয়াত হোসেন গংরা ওই ধানক্ষেতে ঘাসনাশক বিষ প্রয়োগ করে। এর আগেও ক্ষেত রোপণ করার সময় তারা বাধা দিয়েছিল এবং রোপণকৃত ক্ষেত ভেঙে ক্ষতিসাধন করেছিল। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে মোঃ শাখাওয়াত হোসেন গংদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



সালাউদ্দিন/সাএ

Latest articles

এবার ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে ৪৫ হাজার...

কালীগঞ্জে আওয়ামী লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা...

ইতালি থেকে দেশে ফিরেই যা বললেন অভিনেত্রী বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী...

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক আইন...

More like this

এবার ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে ৪৫ হাজার...

কালীগঞ্জে আওয়ামী লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা...

ইতালি থেকে দেশে ফিরেই যা বললেন অভিনেত্রী বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী...